সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

নাগরপুরে সিএনজি অটোরিকশা ও পিক-আপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ ২২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেএম সুজন,
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি চালিত অটোরিক্সা ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. শাহিনুর রহমান শাহিন (২৪) নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটো রিক্সা চালক মো. উজ্জল মিয়া (২৮) আহত হয়। বৃহস্পতিবার বিকেলে নাগরপুর মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের মামুদ নগর সড়ক ভাঙ্গা মোড়ে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা নাগরপুর থেকে কেদারপুর যাওয়া পথে ঘটনা স্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো: ন ২০-১৩৪৯) এর সাথে মুখোমুখি টক্কর লাগে। এতে অটো রিক্সা যাত্রী উপজেলার ভাতশালা গ্রামের মো. সেতাব আলীর ছেলে মো. শাহিনুর রহমান শাহিনের ঘটনা স্থলেই মৃত্যু হয়। আহত হয় অটোরিক্সা চালক একই গ্রামের মো. ঠান্ডু মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা অশংকা জনক হওয়ায় তাকে দ্রুত ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: কাবেরি সাহা জানান। পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনা স্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে সিএনজি অটোরিকশা ও পিক-আপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১।

আপডেট সময় : ০২:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১