সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ ১০৬ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বুধবার রাতে গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাহিলাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী খোকন খানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাজ থেকে ১০৩ পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, এ বিষয়ে এস আই খায়রুল বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।


























