সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা

কেউ এগিয়ে না আসায় করোনায় মৃত নারীকে গোসল করালেন ইউএনও।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান এক নারী। তবে সংক্রমণের ভয়ে মরদেহ গোসলের জন্য কেউ এগিয়ে আসছিলেন। গোসল করানোর লোকও পাওয়া যাচ্ছিল না। এমন সময় ওই মরদেহ গোসল করানোর জন্য এগিয়ে আসেন বগুড়া সোনাতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন।

মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটা গ্রামে এমনই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার কুশাহাটা গ্রামে করোনায় আক্রান্ত রিনা বেগমের (৫৫) শারীরিক অবস্থা গুরুতর হলে পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রিনা বেগমকে বাড়িতে নিয়ে আসলে গোসলের জন্য কেউ রাজি ছিলেন না। এমন অবস্থায় এগিয়ে আসেন সোনাতলার ইউএনও সাদিয়া আফরিন। তিনি করোনায় আক্রান্ত মৃত রিনা বেগমকে গোসল করান। পরে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় ১৫ জন অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন, জোড়গাচা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রোস্তম আলী মণ্ডল।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, করোনায় মৃত নারীকে কেউ জানাজার জন্য গোসল করাতে রাজি হচ্ছিলেন না। তার কোনো সন্তানও নেই। এছাড়া তার স্বামীও করোনায় আক্রান্ত ছিলেন। তখন আমি সেখানে গিয়ে গোসল করিয়ে দেই। এতে আমাকে এক বৃদ্ধা সহযোগিতা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেউ এগিয়ে না আসায় করোনায় মৃত নারীকে গোসল করালেন ইউএনও।

আপডেট সময় : ০৯:২৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১