সংবাদ শিরোনাম ::
সিলেটে পুলিশের মামলায় সাংবাদিক র্যাবের হাতে আটক।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১ ৯৮ বার পড়া হয়েছে

আবুল কাশেম রুমন,সিলেট: শুক্রবার (৯ জুলাই) বিকেলে সিলেট-তামাবিল সড়কের সুরমা গেট এলাকায় তিনজন আরোহীসহ একটি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করে পুলিশ। এসময় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া মোটরসাইকেল চালক ফয়ছল কাদিরকে গাড়ীর কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখাতে বললে সে কোন কিছুই প্রদর্শন করতে পারে নি। বরং উল্টো পুলিশের দুষত্রুটি দেখিয়ে ফেসবুকে লাইভ শুরু করেন।
এ ঘটনায় রোববার (১১ জুলাই) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া বাদি হয়ে ফয়ছল কাদির (৪০) নামে ওই ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলার প্রেক্ষিতে সিলেট র্যাব-৯ মঙ্গলবার (১৩ জুলাই মধ্যরাতে সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

























