সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বরিশালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যু ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পায়ের অপারেশনের পর বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টার দিকে রোজী আক্তারের মৃত্যু হয়।

মৃত রোজী বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার মৃত আব্দুল আজিজ মাস্টারের স্ত্রী। তার স্বজন রাশিদা বেগম অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার নিজ বাসার বাথরুমে পড়ে গেলে রোজীর পা ও হাত ভেঙ্গে যায়। এরপর বরিশালের ইসলামিয়া হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম শাহিনকে দেখালে তিনি অন্য একজন চিকিৎসককে দেখানোর পরামর্শ দেন। সোমবার রাহাত আনোয়ার হাসপাতালে গিয়ে আমরা চিকিৎসক ফজলে রাব্বিকে দেখাই। তিনি ভাঙ্গা পায়ের অপারেশন করতে পারবেন, তবে হাতেরটি করতে পারবেন না বলে জানান।

‘আমরা রাজি হয়ে মঙ্গলবার সন্ধ্যায় রোজী চাচিকে রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করাই। রাত সাড়ে ১১টায় অপারেশন শেষ হয়। জ্ঞান ফেরার পর থেকেই রোজী চাচি শরীরে ব্যথা অনুভব করেন। রাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একজন নার্স এসে ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরেই শ্বাসকষ্ট শুরু হয় রোজী চাচির। অক্সিজেনও দেয়া হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। বুধবার বেলা ১১টার দিকে মারা যান তিনি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘চিকিৎসক ভুল চিকিৎসা দিয়েছেন। অপারেশন থিয়েটারে ঢোকার আগে রোজী চাচি সুস্থ ছিলেন। আমরা এর সঠিক বিচার চাই।’

এ বিষয়ে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ফজলে রাব্বি বলেন, ‘ওই রোগীর পায়ের গোড়ালি ভেঙ্গেছিল। অপারেশন সাকসেসফুল হয়। অপারেশনের পর তিনি সুস্থও ছিলেন এবং আমি কথাও বলেছি অনেকবার।

‘অপারেশন শেষ হওয়ার বহু পরে হঠাৎ বুকে ব্যথা শুরু হয় ওই রোগীর। এরপর তাকে অক্সিজেনও দেয়া হয়। মূলত তিনি হার্ট আ্যাটাক করেছেন। এ কারণে মৃত্যু হয়েছে। চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি।

তবে চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনাটি নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতর পরিবারের স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যু ।

আপডেট সময় : ০৪:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১