সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ে শিশুকে গাছে বেঁধে নির্যাতন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঠাকুরগাঁওয়ে চুরির অপবাদে জুয়েল রানা (৯) নামে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (১২ জুলাই) রাত থেকে ওই মারপিটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে।

এর আগে শুক্রবার (২ জুলাই) সকালে পীরগঞ্জ উপজেলার মল্লিকপুর তামলাই দিঘি পাড়ে জহিরুল ইসলামের বাড়ির কাছে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, গেল শুক্রবার মাছ চুরির অপবাদে শিশুটিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে স্থানীয় এক ব্যক্তি।
নির্যাতিত শিশু জুয়েল রানা (৯) পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর সরকারপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। সে পূর্ব মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জুয়েলের বাবা মনির উদ্দিন ও স্থানীয়দের অভিযোগ, পুকুর থেকে মাছ ধরার পর পাত্রে রাখা হলে সেই মাছ চুরির অপবাদে শিশুটিকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন চালায় রমজান আলী নামে এক ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

এ বিষয়ে অভিযুক্ত রমজান বাসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হাসি-তামাশা করে স্থানীয় দু-একজন ছেলে তাকে গাছে বেঁধেছিল। তখন আমি চিকন লাঠি দিয়ে দু-একটি মার দেই। আর সেটাকে বড় করে দেখানো হচ্ছে। তাকে নির্যাতন করিনি।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ভাসছে তা শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে শিশুকে গাছে বেঁধে নির্যাতন।

আপডেট সময় : ০৮:০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১