সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা

স্ত্রীর লাশ নিয়ে কাঁদছিলেন করোনা আক্রান্ত স্বামী, উদ্ধার করলেন ইউএনও//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনায় আক্রান্ত হয়ে সকালেই মারা গেছেন স্ত্রী শাহনাজ বেগম (৫০)। এদিকে করোনা আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন শাহ আলম ভূঁইয়া (৬০)। তিন ছেলে প্রবাসে থাকায় নির্জন ঘরে স্ত্রীর লাশ নিয়ে কান্না করছিলেন তিনি। এমন পরিস্থিতি দেখে কাছে যাওয়ার সাহস করেনি প্রতিবেশী এমনকি আত্মীয় স্বজনরাও।

এরইমধ্যে খবর পেয়ে তাৎক্ষণিক করোনা আক্রান্তের বাড়িতে উপস্থিত হন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। মুমূর্ষু অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে পাঠান আর মৃত ওই নারীর দাফনের ব্যবস্থা করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর শহরে আব্দুর রব খানের বাসায় ভাড়াটিয়া ছিলেন শাহ আলম ভূঁইয়া ও শাহনাজ বেগম। তাদের দুই ছেলে মধ্যপ্রাচ্যের দুবাই ও একমাত্র মেয়ে আমেরিকায় থাকেন। গত কয়েকদিন আগে শাহ আলম ভূঁইয়া ও শাহনাজ বেগম করোনায় আক্রান্ত হন। এমন পরিস্থিতিতে আশপাশের কাউকেই তারা নিজের অসুস্থতার কথা জানাননি।

এদিকে, সোমবার সকাল ৯টার দিকে মারা যান শাহনাজ বেগম। এসময় পাশের একজন ওই বাসায় কান্নার আওয়াজ শুনতে পান। পরে শাহ আলম নামে স্থানীয় এক গণমাধ্যমকর্মীকে ঘটনা জানানো হলে তিনি ইউএনওকে খবর দেন। এরপর ইউএনও এসে মুমূর্ষু রোগীকে হাসপাতালে পাঠান এবং মৃতের দাফনের ব্যবস্থা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, এমন পরিস্থিতিতে শুধু মানবিকতা বিবেচনায় নয়, দায়িত্ববোধ থেকেই করোনায় আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর লাশ নিয়ে কাঁদছিলেন করোনা আক্রান্ত স্বামী, উদ্ধার করলেন ইউএনও//

আপডেট সময় : ০৪:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১