সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা

বানারীপাড়ায় প্রধানমন্ত্রী’র আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল বানারীপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের ভূমি ও গৃহহীন পরিবারের জন্য নির্মানাধীন ঘর পরিদর্শন করেছেন। ১২ জুলাই সোমবার বিকালে তিনি বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামে আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন ১৫৫ ঘর পরিদর্শনে আসেন । এসময় স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা,পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মহসিন উল হাসান,থানার ইন্সেপেক্টর(তদন্ত)জাফর আহম্মেদ,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জলিল ঘরামী,এমপির এপিএস মোঃ জসিম উদ্দিন মোল্লা,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহমেদ শাওন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। এসময় বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল গৃহ ও ভূমিহীন হতদরিদ্র সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার নির্মাণাধীন এই ঘরগুলোকে সুন্দর ও বসবাসযোগ্য করে সাজিয়ে গুছিয়ে দিতে ইউএনওকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিনি এসময় নির্মাণাধীন ঘরের কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি বানারীপাড়া উপজেলার ইলুহার,উদয়কাঠী ও সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিজিএফের চাল বিতরণ করেন। প্রসঙ্গত মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানারীপাড়া উপজেলার ভূমি ও গৃহহীন ৩৫৫ পরিবারকে দু’শতক জমিসহ দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি পাকা ভবন নির্মাণ করে দিচ্ছেন। এ উপজেলায় প্রথম ধাপে ২০০ ও দ্বিতীয় ধাপে ১৫৫ টি ঘর বরাদ্দ দেওয়া হয়। জমিসহ সিহংভাগ পাকা এ ঘর হস্তান্তর করা হয়েছে বাকি গুলো চলমান রয়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেক পরিবার প্রধানমন্ত্রীর উপহার দেয়া স্বপ্নের পাকা বাড়িতে বসবাস করছে এবং স্বল্প সময়ের মধ্যে বাকী পরিবারগুলোর স্বপ্নও বাস্তবায়ন হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় প্রধানমন্ত্রী’র আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার।

আপডেট সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১