সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জীবন-জীবিকার কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নিবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদের সময় গরু ব্যবসায়ী, দোকান মালিকসহ জীবন ও জীবিকার তাগিদে যেগুলো প্রয়োজন সেগুলো বিবেচনা করেই সরকার লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রজ্ঞাপনে বিষয়টি পরিষ্কার করা হবে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুধু পুলিশ নয় প্রশাসনের সবাই মাঠে কাজ করছে। মূল বিষয়টা হলো আমাদের যে সিদ্ধান্ত তা জনগণকে জানিয়ে দেওয়া ও সচেতন করা এবং জনগণ যাতে সেটা মেনে চলে সে ব্যবস্থা করা।

১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধি-নিষেধ শিথিল হচ্ছে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণকে সচেতন হতে হবে। কোভিড-১৯ শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবীকে নাড়া দিয়েছে। সেজন্য আমাদেরও সচেতন হতে হবে। সরকার পুলিশ দিয়ে কতো সচেতন করবে যদি নিজেরা সচেতন না হয়।

ঈদে গরু বেচা কেনার জন্যই কি শিথিল হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে অনেকগুলো কারণ আছে। যেমন খামারিরা যদি পশু বিক্রি করতে না পারে তাহলে আরো এক বছর পরিচর্যা করতে হবে। তারপর দোকান মালিক যারা আছেন তারা কিন্তু ঈদের জন্যই সারা বছর বসে থাকেন। দুই ঈদের বেচাকেনা দিয়েই তারা চলেন।

সভায় সিনিয়র সচিব, আইজিপি, হাইওয়ে রোডের পুলিশ প্রধান, বিজিএমইএ, কাভার্ড মালিক সমিতির সভাপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবন-জীবিকার কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নিবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী//

আপডেট সময় : ০৫:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১