সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

নারায়ণগঞ্জে বোমা উদ্ধারের ঘটনায় দুই মামলা//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জর আড়াইহাজার ও বন্দর উপজেলার দুইটি জঙ্গি আস্তানায় অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে তিনটি শক্তিশালী বোমাসহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (১২ জুলাই) রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সদস্য (এস আই) গোলাম মর্তুজা বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে দুই থানায় দুইটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

তিনি সময় নিউজকে বলেন, কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে বাদী হয়ে মামলা দুটি করা হলেও এর তদন্তের দায়িত্ব পালন করবে জেলা পুলিশ। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের আড়াইজার থানার (ওসি) আনিচুর রহমান ও বন্দর থানার (ওসি ) দীপক সূত্রধর জানান, গতকাল রোববার বিকেলে ৫টা থেকে জেলা পুলিশের সহায়তায় সিটিটিসি আড়্ইাহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুনের থাকার ঘর ঘিরে রাখে।

পরে সোয়াত ও বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা গিয়ে রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে শক্তিশালী তিনটি আইইডি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। এরপর ইমামের ঘরে তল্লাশি চালালে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার হয়। এ ঘটনায় ইমাম আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিল কিলার ওরফে ওয়াকিলসহ বেশ কয়েকজনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন।

ওসি আনিচুর রহমান বলেন, আইইডি বোমা বিস্ফোরণ ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধারের ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের দায়ের করা মামলাটি আড়াইহাজার থানা পুলিশ তদন্ত করবে।

এদিকে একই রাতে জেলার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কাজীপাড়া এলকার আহলে হাদীস মসজিদের ইমাম মেজর ওসামা ওরফে নাঈমের বাসা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধারের ঘটনায় বন্দর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। বাড়িটি রেবাবার রাত আটটা থেকে তিনটা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরো ঘিরে রেখেছিলেন।

এর আগে মসজিদে ইমামতির আড়ালে নাশকতার উদ্দেশ্যে ছদ্মবেশে শক্তিশালী বোমা তৈরি, বোমা তৈরির প্রশিক্ষণ এবং পুলিশকে টার্গেট করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে নব্য জেএমবির সামারিক বাহিনীর দুই সদস্য আব্দুল্লাহ আল মামুন ও মেজর উসামা ওরফে নাঈমকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিটের দল।

রোববার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জে পৃথক দুইটি অভিযান চালিয়ে তাদের ধরা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াপাড়া এলাকার মিয়া বাড়িতে এবং বন্দরের কাজিপাড়ায় পৃথক দুইটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে বোমা উদ্ধারের ঘটনায় দুই মামলা//

আপডেট সময় : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১