সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার (১১ জুলাই) সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আনারস বাংলাদেশে প্রবেশ করে।

আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্টের শূন্য রেখায় ত্রিপুরা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝা’র নিকট প্যাকেট ভর্তি ৮০০ কেজি আনারস হস্তান্তর করেন।

১০০ প্যাকেটে করে মত ৪০০টি আনারস পাঠানো হয়।

ত্রিপুরার কুমারঘাট ও অম্পি এলাকা থেকে আনারসগুলি সংগ্রহ করা হয়। এসব আনারস খুবই রসালো ও সুমিষ্ট বলে জানান ভারতীয় কর্মকর্তারা।
এসময় ত্রিপুরা সরকারের শিল্প ও পর্যটন দপ্তরের পরিচালক তরিত কান্তি চাকমা, উদ্যান ও মাটি সংরক্ষণ অদপ্তরের পরিচালক ড. ফনি ভোষন জমাতিয়া, আগরতলা বন্দর ব্যবস্থাপক দেবাশিষ নন্দী, ত্রিপুরার প্রধানমন্ত্রীর হাউজ হোল্ড ম্যানেজার কৌশিক চক্রবর্তী, আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, আখাউড়া শুল্ক রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে আম উপহার পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস উপহার পাঠিয়েছেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে সুসম্পর্ক রয়েছে। আম ও আনারস আদান প্রদানের মাধ্যমে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে।
উল্লেখ্য, গত ৫ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগরতলার বাংলাদেশ মিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সেই উপহার পৌঁছে দেওয়া হয়।

আম পাওয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিপ্লব কুমার দেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

আপডেট সময় : ০৮:০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১