সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

এবার কুষ্টিয়ায় ৫ মাসের শিশু করোনায় আক্রান্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ফুটফুটে চেহারা। বয়স মাত্র পাঁচ মাস। এই বয়সেই মায়ের কোলে চড়ে ছোট্ট আয়েশাকে আসতে হয়েছে করোনা পরীক্ষার নমুনা দিতে। অবশ্য ফলাফলে তার করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে মেয়েকে কোলে নিয়ে সদর উপজেলা পরিষদে যান আয়েশার মা।

সেখানে শিশুটির র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করোনা হয়। সেই রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

এদিকে, আয়েশার দাদা-দাদি, চাচা, বাবা-মা, ভাইসহ পরিবারের সাতজন সদস্য বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত। তারা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তাদের সঙ্গে যোগ হলো সেও।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ইনজামুল হক জানান, শিশুটির শরীরে সামান্য জ্বর ছাড়া আর কোনো লক্ষণ নেই।

উপজেলায় প্রতিদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে। সেখানে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন সেলিনা আক্তার চম্পা। তিনি বলেন, রিপোর্ট পজিটিভ আসার পর শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার কথা হয় আয়েশার চাচা হাফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘বুধবার আমাদের পরিবারের সাত সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে শিশু আয়েশারও রিপোর্ট পজিটিভ এসেছে। তার এখন কোনো উপসর্গ নেই। জ্বর ছিল, তাও চলে গেছে। সে খাওয়া-দাওয়া করছে। বিছানায় শুয়ে খেলছে। পরিবারের অন্যরাও ভালো আছেন।’

কুষ্টিয়ায় সবচেয়ে কম বয়সী শিশুর করোনা আক্রান্তের ঘটনা এটি দ্বিতীয়। এর আগে গত ২২ জুন প্রিন্স নামে দেড় মাস বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত মাসে দেড় মাস বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটি সুস্থ হয়ে উঠেছে। এখন অনেক শিশুই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। সময়মতো চিকিৎসা নিলে তারা সুস্থ হয়ে উঠছে।

তার ধারণা, আয়েশা নামের পাঁচ বছর বয়সী এই শিশুটি পরিবারের সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার কুষ্টিয়ায় ৫ মাসের শিশু করোনায় আক্রান্ত।

আপডেট সময় : ০৫:১৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১