সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পিরোজপুরে করোনায় মারা যাওয়া নারীর গোসল করালেন ইউএনও।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীর উজিয়ালখান গ্রামের এক নারী শুক্রবার (৯ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। করোনার ভয়ে স্বজনরাও লাশ ধরছেন না। প্রতিবেশীরাও কেউ এগিয়ে আসছেন না।
ঘণ্টার পর ঘণ্টা লাশ পড়ে রয়েছে বাড়িতে। এ সংবাদটি নাড়া দেয় উপজেলা নির্বাহী অফিসারকে। শুক্রবার রাত ১০টার দিকে লাশের গোসল করাতে উদ্যোগী হন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা।
আগে কখনো লাশ গোসলের অভিজ্ঞতা না থাকলেও ইতিমধ্যে শিখে নিয়েছেন নিয়মরীতি। তারপর ওই নারীর লাশের গোসল করান। তাকে সহযোগিতা করেন সেচ্ছাসেবী মাহাফুজা মিলি এবং শামীমা আক্তার।
লাশ গোসল করানোর আগে সুরক্ষাসামগ্রী (গাউন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, ক্যাপ ও বুটজুতা) পরে ধর্মীয় রীতি অনুযায়ী গোসল করানো হয় এবং কাপনের কাপড় পরানো হয়। রাত ১২টার দিকে কাউখালী উজিয়ালখান গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখার করোনায় মৃত নারীর লাশ গোসল করানো সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ তাদের স্ট্যাটাসে লিখেছেন ‘মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা। গর্ব করার মতো কাজ করে চলেছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে করোনায় মারা যাওয়া নারীর গোসল করালেন ইউএনও।

আপডেট সময় : ০৮:০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১