সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ৭৯ বার পড়া হয়েছে

মোঃ সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রাম হতে মোসা. মাহমুদা (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। দুই সন্তানের মা নিহত ঐ গৃহবধূ মৃত সালাম আলীর ছেলে মো. তরিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় স্বামী তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। এদিকে নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে জামাই তরিকুল ইসলামসহ ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি মোঃ ফরিদ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।























