সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

পটুয়াখালী মেডিকেল কলেজ: টয়লেটের পানিতে অতিষ্ট শিক্ষার্থীরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পটুয়াখালী মেডিকেল কলেজ (পমেক) হাসপাতালের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হোস্টেলের নিচতলা এবং যাতাযাতের পথসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টয়লেটের ময়লা পানিতে মিশে হোস্টেল ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

পটুয়াখালী মেডিকেল কলেজের একাধিক শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, গত দুই বছর ধরে বর্ষা মৌসুমে এমন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। তবে চলতি বছরের ভোগান্তি চরমে উঠেছে। টয়লেটের পানি নিচতলার রুমগুলোতে প্রবেশ করছে। পাশাপাশি চলাচলের পথ ডুবে থাকায় ইট ফেলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

জানতে চাইলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের হোস্টেলে জলাবদ্ধতা এবং টয়লেটের পানি রুমে প্রবেশ করার বিষয়টি গণপূর্ত বিভাগকে একাধিকবার লিখিত এবং মৌখিকভাবে জানানো হয়েছে। এরপরও তারা কোনো উদ্যোগ গ্রহণ করেননি। বিষয়টি অসলেই দুঃখজনক।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, হাসপাতাল ও মেডিকেল কলেজের নতুন নতুন স্থাপনা নির্মাণ করতে গিয়ে অনেকগুলো জলাশয় ভরাট করা হয়েছে। এতে করে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া মূল ড্রেনটি এখনো নির্মাণ করা যায়নি। ফলে পানি জমে থাকছে। তবে সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালী মেডিকেল কলেজ: টয়লেটের পানিতে অতিষ্ট শিক্ষার্থীরা।

আপডেট সময় : ০৮:২০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১