সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

হত্যার ভয় দেখিয়ে পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ, শ্বশুর গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ২০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক :: নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যার ভয় দেখিয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আবদুল আজিজ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। তিনি মৃত আবু সাঈদ ভূঁইয়ার ছেলে ও লেগুনা চালক বলে জানা গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা সাংবাদিকদের জানান, আজিজের ছেলের সঙ্গে পাঁচ মাস আগে বিয়ে হয় ওই নারীর। বিয়ের পর থেকে তারা পাশাপাশি ঘরে বসবাস করে আসছিলেন। এর সুযোগে শ্বশুর বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। শ্বশুরের প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখাতেন তিনি। একপর্যায়ে গত ২৫ জুন গৃহবধূর স্বামী ব্যক্তিগত কাজে বের হন এবং শাশুড়ি বালিয়াপাড়া গ্রামে বেড়াতে যান। এ সুযোগে ঘরে ঢুকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। পরে আরও কয়েকবার ধর্ষণ করে আবদুল আজিজ। সোমবার বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে পুত্রবধূকে আবারও ধর্ষণচেষ্টা করেন শ্বশুর। এতে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আনিচুর রহমান মোল্লা আরও জানান, এ ঘটনায় ওই গৃহবধূ আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা করেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হত্যার ভয় দেখিয়ে পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ, শ্বশুর গ্রেফতার।

আপডেট সময় : ০৮:২৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১