সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

কাশিয়াডাংগা থানার সেকেন্ড অফিসার তাজের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ আরএমপিতে গ্রেফতার বানিজ্যের শীর্ষে কাশিয়াডাংগার সেকেন্ড অফিসার এস আই তাজ উদ্দিন। অভিযোগ উঠেছে ঘুষ, গ্রেফতার, মাসিক মাসোহারার শীর্ষে এস আই তাজ উদ্দিন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ৩১ শে মে ২০২১ ইং তারিখে আদারিপাড়া থেকে জাহিদ নামে এক ব্যক্তিকে আটক করেন এএসআই সোহেল রানা। তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌছায় এস আই তাজ উদ্দিন। জাহিদকে আটকের পর ঐদিন ১২ হাজার টাকা জব্দ ও ৪০ গ্রাম হেরোইন দিয়ে মামলা দেয় থানা পুলিশ।

ঘটনা সুত্রে জানা যায়, জাহিদ একজন কাঠ ব্যবসায়ী। সে সেইদিন গ্রামীণ ব্যাংক ও ব্রাক ব্যাংক থেকে ৫০ হাজার ও ৪০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে কাঠ কিনতে বের হয়। পথিমধ্যে এ এস আই সোহেল তাকে আটক করেন। তার কাছে কোন মাদক না থাকলেও টাকা আত্মসাৎ এর ন্যায় ৪০ গ্রাম হেরোইন দিয়ে মামলা দেন এস আই তাজ উদ্দিন। আটক জাহিদের কাছে থাকা ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে ১২ হাজার টাকা জব্দ তালিকায় লিপিবদ্ধ করে ১ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাৎ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জানায়, জাহিদ কোন মাদক ব্যবসায়ী নয়, সে মূলত কাঠ ব্যবসায়ী। তার টাকা আত্মসাৎ করার লক্ষ্যে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। তারা বিষয়টি অভিযোগ আকারে পুলিশের উদ্ধর্তন অফিসারদের জানিয়েছে।

এদিকে ৪ মে, অপর একটি ঘটনায় দুইজনকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করেন তাজ উদ্দিন। দুইজনের মধ্যে একজনকে ৫ হাজার টাকার বিনিময়ে আরএমপি ধারায় চালান করলেও টাকা না পেয়ে অপরজনকে ১২০ গ্রাম গাঁজা দিয়ে মামলা দেন।

অন্য আরেকটি ঘটনায়, ৫০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করে ৩০ গ্রাম হেরোইন দিয়ে মামলা দেন এসআই তাজ উদ্দিন। এই ঘটনায় ১ লক্ষ ২০ হাজার টাকা ঘুষ নেন তিনি।

অপর আরেকটি ঘটনায়, বিনা কারণে রাস্তা থেকে সুমন নামে এক ব্যক্তিকে আটক করে ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেন।

এ বিষয়ে কথা বলতে এস আই তাজ উদ্দিনকে ফোন দিলে তিনি বলেন, সব ঘটনা মিথ্যা। নিউজ করলে আমার কিছুই হবে না, কারণ উদ্ধর্তন অফিসাররা সব জানে।

এ বিষয়ে ওসি মাসুদ পারভেজ বলেন, আমার ঘটনাগুলো জানা নেই। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নিবো।

কথা বললে, আরএমপি’র মিডিয়া মূখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, আমি বিষয়টি জানি না, ভুক্তভোগী অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে, মতিহার থানায় চাকুরী কালে এ এস আই সোহেল রানার বিরুদ্ধে ইয়াবা দিয়ে ফাঁসানো অভিযোগ উঠেছিল। ১৩ জুন ২০২০ তারিখে ভুক্তভোগী পরিবার আরএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন। চলবে…

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাশিয়াডাংগা থানার সেকেন্ড অফিসার তাজের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ।

আপডেট সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১