সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বাবুগঞ্জে ভূমিহীন-গৃহহীনদের ঘর নির্মাণকাজ পরিদর্শন করেন এডিসি সোহেল মারুফ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ১০৯ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মাদ আলী
বাবুগঞ্জ ( বরিশাল) ঃ মুজিববর্ষে বাবুগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

মঙ্গলবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রাম ১০ টি ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের শীলনদিয়া এলাকায় ১৮ টি গৃহ নির্মাণকাজ পরিদর্শনে বাবুগঞ্জে যান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও অাইসিটি) মো. সোহেল মারুফ

এ সময় তিনি বাবুগঞ্জের গৃহহীনদের জন্য উপযোগী ও টেকসই ঘর নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য বাবুগঞ্জে প্রথম পর্যায়ে ১৭০টি ও দ্বিতীয় পর্যায়ে ১০ টি ঘরের নির্মাণ কাজ শেষের পথে বলে জানান প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।

বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক
( শিক্ষা ও অাইসিটি) মো. সোহেল মারুফ এর তত্ত্বাবধানে নির্মাণকাজ পরিদর্শনকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. মনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত সারা দেশে গৃহ ও ভূমিহীন ৮ লাখ ৮২ হাজার ৩৩ পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। ‘মুজিববর্ষে বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশের পর এ উদ্যোগ নেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে ভূমিহীন-গৃহহীনদের ঘর নির্মাণকাজ পরিদর্শন করেন এডিসি সোহেল মারুফ।

আপডেট সময় : ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১