সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঝালকাঠিতে কঠোর লকডাউনে চায়ের দোকানে স্যানিটারি ইন্সেপেক্টর হেলেনূরের লাইসেন্স বানিজ্য।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : কঠোর লকডাউন চলাকালে চায়ের দোকানে দোকানে স্যানিটারি ইন্সেপেক্টর হেলেনূরের লাইসেন্স বানিজ্য এখন জমজমাট। কোভিড-১৯ তথা করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে একদিকে দেশে কঠোর লকডাউন চলছে ঠিক অপরদিকে হাট-বাজারে খোলা চায়ের দোকান বন্ধ করতে না বলে উল্টো লাইসেন্স বানিজ্যে ব্যস্ত ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কর্মরত সদর উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর হেলেনূর বেগম।

ঝালকাঠি সদর উপজেলাধীন নবগ্রামে হাটে চায়ের দোকান, মুদি দোকানে সেনেটারি লাইসেন্স নবায়নের জন্য অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেনীর কর্মচারীকে নিয়ে প্রতি দোকান থেকে ৫০০-৬০০ টাকা করে নিচ্ছেন। দোকানদারদের মধ্য কেউ কেউ পুরো টাকা না দিতে পারলেও লাইসেন্সের জন্য অর্ধক ২৫০- ৩০০টাকা দিচ্ছেন আর সেই টাকা সেনেটারি ইন্সেপেক্টর হেলেনা হাত পেতে নিচ্ছেন।

এ বিষয় জেলা স্বাস্থ্য অধিপ্তারাধীন সদর উপজেলার এক কর্মকর্তার কাছে তার মুঠোফোনে কল দিয়ে জানতে চাওয়া হলে নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা জানান, করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে যেখানে কোন চায়ের দোকান খোলা রাখা নিষেধ সেখানে লাইসসেন্সের কোন প্রশ্নই আসেনা। এ বিষয় তিনি আরো জানান, এ বিষয় তার বিরুদ্ধে কোন অভিযোগ পেলে প্রমান সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহন করবো।

অনুসন্ধানে জানাযায়, ঝালকাঠি জেলা স্বাস্থ্য অধিদপ্তারাধীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সদর উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর হেলেনূর বেগম দীর্ঘদিন যাবৎ সদর উপজেলায় কর্মরত থেকে উপজেলাধীন প্রত্যেক ইউনিয়নের হাট-বাজারের দোকান থেকে লাইসেন্সের জন্য ৫০০-৬০০টাকা করে হেলেনা নিজ হাতে নিয়ে থাকে। লাইসেন্সের মেয়াদ শেষ হলে পুরাতন কপি বাজারে বাজারে গিয়ে লাইসেন্সের পুরাতন কপি সংগ্রহ করেন একই সাথে নবায়নের জন্য তার ব্যক্তিগত মনগড়া নির্ধারিত ফি’র সমপরিমান অথবা অর্ধেক টাকা নিয়ে যান। লাইসেন্সের কাগজ সম্পন্ন হলে কখনো কখনো তিনি নিজে অথবা অবসর প্রাপ্ত কর্মচারী সোবাহানের মাধ্যমে বাকি টাকা আদায় পূর্বক নবায়তকৃত লাইসেন্স কপি দোকানদারদেরকে ফিরিয়ে দেন।

এ বিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সদর উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর হেলেনূর বেগমের কাছে চায়ের দোকানের স্যানিটারি লাইসেন্সের জন্য কত টাকা প্রয়োজন জানতে চাওয়ায় তিনি ৬০০ টাকা প্রয়োজন বলে জানান। এছারাও দোকানে দোকানে এসে আপনি নিজ হাতে টাকা লেনদেন করার মাধ্যমে লাইসেন্স নবায়ন করতে পারেন কি না ? জানতে চাওয়ায় তিনি দোকানদারদের সাথে নগদ লেনদেন করতে পারবেন বলে জানান। লকডাউনের মধ্যে আপনাদের লাইসেন্স নবায়ন কার্যক্রম চালু আছে কি ? জানতে চাইলে তিনি লাইসেন্স নবায়ন কার্যক্রম চালু আছে বলে জানান।

এ বিষয় ঝালকাঠি সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালীর মুঠোফোনে কল দিয়ে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে কঠোর লকডাউনে চায়ের দোকানে স্যানিটারি ইন্সেপেক্টর হেলেনূরের লাইসেন্স বানিজ্য।

আপডেট সময় : ০৬:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১