সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বানারীপাড়ায় কর্মহীন দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিতে ইউপি চেয়ারম্যান মন্নান মৃধার ‘হটলাইন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনে দিনমজুরসহ কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারে ব্যক্তিগতভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলার সৈয়দকাঠী ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা। তিনি চলমান কঠোর লকডাউনে কর্মহীন হয়ে যারা পরিবারপরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাদের কথা চিন্তা করে তার ব্যবহৃত ০১৭১৬৪৪৫২২৭ নম্বরটি ‘হট লাইন’ নম্বর হিসেবে ঘোষনা দিয়েছেন। তার এ নম্বরে কল করলেই মিলবে খাদ্য সহায়তা। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত প্রায় দেড় বছর ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে সরকারি বরাদ্দ ও ব্যক্তিগত উদ্যোগে তাদের খাদ্য সহায়তা দেওয়াসহ নানাভাবে সহায়তা করছেন। এছাড়া এলাকাবাসীর অভাব-অনটন দূর করা,কন্যা দায়গ্রস্থ পিতা-মাতাকে দায়মুক্ত করতে বিয়েতে আর্থিক সহায়তা,কর্মসংস্থানের ব্যবস্থা করা,দরিদ্র কারও মৃত্যু হলে দাফন-কাফন ও মিলাদের ব্যবস্থা করা,ন্যায় বিচার প্রতিষ্ঠা,দুস্থ রোগীদের চিকিৎসা ও দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ায় সহায়তা করাসহ নানাভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় তিনি একজন ‘মানবিক’ ইউপি চেয়ারম্যান হিসেবে ইতোমধ্যে সুনাম ও প্রশংসা কুড়িয়েছেন। এলাকাবাসী তাকে ‘মানবতার ফেরীওয়ালা’ বলেও আখ্যায়িত করেছেন। এ প্রসঙ্গে উপজেলার সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আ. মন্নান মৃধা বলেন,‘মানুষ মানুষের জন্য’ ‘জীবন জীবনের জন্য’ মহান এ ব্রতী নিয়ে রাজনীতি করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা ‘মাদার অব হিউম্যানিটি’ দেশরতœ শেখ হাসিনার আদর্শকে ধারণ ও লালন করে আমিও রাজনীতি করছি। আমার সৈয়দকাঠি ইউনিয়নের কোন মানুষকে অনাহারে থাকতে হবে না । সবার জন্য আমৃত্যু আমার হৃদয় ও ঘরের দরজা খোলা। আমার ঘরে রান্নার চুলা জ্বললে এলাকার সবার ঘরে জ্বলবে। আমি পরিবার নিয়ে খাবো আর অন্যেরা না খেয়ে থাকবে তা হতে পারে না। সকল জনপ্রতিনিধিদের উচিৎ জনসাধারণের সুখ-দুঃখের ভাগিদার হওয়া। কারন তাদের ভোটেই আমরা সম্মানের চেয়ারে বসে আছি। এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, সৈয়দকাঠী ইউনিয়নে কেউ খাদ্য সংকটে থাকলে আমার ‘হট লাইন’ নম্বরে জানালে তার ঘরে খাদ্য সহায়তা পৌঁছে যাবে ইনশাআল্লাহ্। তিনি সুস্থ থাকতে সবাইকে ঘরে থাকতে ও মাস্ক পড়তে আহবান জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় কর্মহীন দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিতে ইউপি চেয়ারম্যান মন্নান মৃধার ‘হটলাইন।

আপডেট সময় : ০৯:১৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১