সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বানারীপাড়ায় পঙ্গু দোকানীকে মারধর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহম্মদাবাদ বেতাল গ্রামের পঙ্গু মুদি দোকানী মো. মাসুম সিকদার (৪৮) কে মারধর ও দোকানের মালামাল ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে সোমবার (৫ জুলাই) ওই দোকানী বাদী হয়ে আহম্মদাবাদ বেতাল গ্রামের মৃত কাদের তালুকদারের ছেলে মো. টিপু তালুকদার কে বিবাদী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানাগেছে ৫ জুলাই সকাল সোয়া ১০টার দিকে টিপু পঙ্গু মাসুমের দোকানে মুদি পন্য ক্রয়ের জন্য যান। এ সময় তার কাছে বসুন্ধরা মোড়কের ১ লিটারের একটি সয়াবিন তেলের বোতলের মূল্য দোকানী ১ শত ৫০ টাকা চান। তবে ওই বোতলের লেভেলে মূল্য লেখা ছিলো ১৩৯ টাকা। এ নিয়ে দোকানী ও ক্রেতার মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দোকানীকে মারধর ও মালামাল ফেলে দেয় ক্রেতা টিপু। তবে মারধরের বিষয়টি অস্বীকার করে তেলের অতিরিক্ত মূল্য চাওয়া নিয়ে বাকাবতন্ডার কথা স্বীকার করেন ক্রেতা টিপু। এদিকে দোকানী মাসুম সিকদার অভিযোগ করেন কেবল তাকেই মারধর নয় তার বৃদ্ধ শ্বশুর নূর ইসলামকেও মারধর করার হুমকী দিয়েছিলো টিপু। দোকানী আরও জানান, টিপুর কাছে পূর্বের অনেক টাকা পাওনা আছে যা চাইতে গেলেই সে দেখে নেয়ার হুমকী দেয়াসহ অকথ্য ভাষায় গালাগাল করেন। এদিকে লিখিত অভিযোগ পেয়ে থানার এএসআই সমীরণ ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় পঙ্গু দোকানীকে মারধর।

আপডেট সময় : ০৯:০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১