সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত

বরিশালে হেলমেট ও কাগজপত্র না থাকায় শাস্তি পেলেন এএসআই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স || বাইরে ঘুরতে বের হয়ে শাস্তির মুখে পড়েছেন বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এএসআই কামরুজ্জামান।

রোববার (০৪ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর আমতলা মোড়ে চেকপোস্টে আটকা পড়েন এই পুলিশ সদস্য। এ সময় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মী এন আমিন রাসেল বলেন, আমতলা মোড়ে নিয়মিত চেকপোস্টে জিজ্ঞাসাবাদ চলছিল। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুই ব্যক্তি হাজির হন। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চায়। এ সময় তারা মোটরসাইকেলে তেল তোলার জন্য বেরিয়েছেন বলে জানান।

মোটরসাইকেল যিনি চালাচ্ছিলেন তিনি নিজেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্য দাবি করেন এবং নিজের নাম কামরুজ্জামান পদবি এএসআই হিসেবে জানায়। তবে তার তখন কোনো ডিউটি ছিল না এবং কোনো পরিচয়পত্রও দেখাতে পারেননি। এমনকি তার গাড়ির কাগজপত্রও সঙ্গে ছিল না।

মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, ওই ব্যক্তি কাগজপত্র দেখিয়ে নিয়মানুযায়ী মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন। আমাদের মাঠ পর্যায়ের কাজ মাননীয় পুলিশ কমিশনার তদারকি করছেন। প্রতিদিন মেট্রো এলাকাজুড়ে চলছে সচেতনতামূলক কার্যক্রম।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে। তাই সবার জন্যই আইন সমান, তাতে আমাদের পুলিশ সদস্য হলেও কিছু করার নেই। আইন আইনের গতিতে চলবে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে হেলমেট ও কাগজপত্র না থাকায় শাস্তি পেলেন এএসআই।

আপডেট সময় : ১১:৪২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১