সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে হেলমেট ও কাগজপত্র না থাকায় শাস্তি পেলেন এএসআই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স || বাইরে ঘুরতে বের হয়ে শাস্তির মুখে পড়েছেন বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এএসআই কামরুজ্জামান।

রোববার (০৪ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর আমতলা মোড়ে চেকপোস্টে আটকা পড়েন এই পুলিশ সদস্য। এ সময় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মী এন আমিন রাসেল বলেন, আমতলা মোড়ে নিয়মিত চেকপোস্টে জিজ্ঞাসাবাদ চলছিল। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুই ব্যক্তি হাজির হন। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চায়। এ সময় তারা মোটরসাইকেলে তেল তোলার জন্য বেরিয়েছেন বলে জানান।

মোটরসাইকেল যিনি চালাচ্ছিলেন তিনি নিজেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্য দাবি করেন এবং নিজের নাম কামরুজ্জামান পদবি এএসআই হিসেবে জানায়। তবে তার তখন কোনো ডিউটি ছিল না এবং কোনো পরিচয়পত্রও দেখাতে পারেননি। এমনকি তার গাড়ির কাগজপত্রও সঙ্গে ছিল না।

মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, ওই ব্যক্তি কাগজপত্র দেখিয়ে নিয়মানুযায়ী মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন। আমাদের মাঠ পর্যায়ের কাজ মাননীয় পুলিশ কমিশনার তদারকি করছেন। প্রতিদিন মেট্রো এলাকাজুড়ে চলছে সচেতনতামূলক কার্যক্রম।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে। তাই সবার জন্যই আইন সমান, তাতে আমাদের পুলিশ সদস্য হলেও কিছু করার নেই। আইন আইনের গতিতে চলবে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে হেলমেট ও কাগজপত্র না থাকায় শাস্তি পেলেন এএসআই।

আপডেট সময় : ১১:৪২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১