সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মানিকগঞ্জে স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্জিনা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুলাই) সকাল ১০টায় ঘিওরের বালিয়াখেড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা একই ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পুলিশ জানায়, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে পুরান গ্রাম এলাকায় একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের পেছনে থেকে মর্জিনা পড়ে যান। এরপর ওই ট্রাকটি তাকে পিষ্ট করে চলা যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক তার স্বামী আব্দুর রাজ্জাকও আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীর।

আপডেট সময় : ০৬:৫৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১