সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

জুয়ার আসর থেকে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: শরীয়তপুরের জাজিরায় একটি জুয়ার আসর থেকে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৫৯৫ টাকা, ৫ সেট তাসসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে নাওডোবা ইউনিয়নের লতিফ ফকির কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২ জুলাই) বিকেলে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

গ্রেফতাররা হলেন, জুলহাস মুন্সি, আব্দুল ঢালী, বাকের মোল্লা, মেহেদী বেপারী, আবুল কাশেম খলিফা, আলম ফকির, মো. আয়নাল হক সিকদার ও হাবিব ঢালী।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লতিফ ফকির কান্দি এলাকায় অভিযান চালিয়ে আট জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুয়ার আসর থেকে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আপডেট সময় : ০৩:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১