সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ইয়াবা নিয়ে প্রবেশকালে কারারক্ষী আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

গাজীপুরে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় শাহিনুর ইসলাম (২৮) নামে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৯টার দিকে কারাগারের মূল ফটক (আরপি গেট) থেকে তাকে আটক করাহয়। আটককৃত শাহিনুর ইসলাম ঢাকার ধামরাই থানার কুশোরিয়া ইউনিয়নের রাধানগর এলাকার মো. জলিলের ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার সৈয়দ সায়েম হোসেন জানান, কারারক্ষী শাহিনুর ইসলাম রাতে বাইর থেকে কারাগারে প্রবেশ করছিলেন। এক পর্যায়ে আরপি গেটের কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এসময় তার কাছে থেকে ১৮৭ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে কারারক্ষী শাহিনুর ইসলাম ও উদ্ধারকৃত ইয়াবাসহ গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, শাহিনুর ইসলাম ইয়াবাসহ আটকের পর থানায় খবর দেয় কারা কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ইয়াবা নিয়ে প্রবেশকালে কারারক্ষী আটক।

আপডেট সময় : ০৮:৫৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১