সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

করোনায় ৪ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে চার ঘণ্টার ব্যবধানে বাবা ইয়াকুব আলী (৭০) ও ছেলে আজগর আলীর (৫৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে বাবা ইয়াকুব আলী ও সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজগর আলী মারা যান।

আজগর আলীর খালাতো ভাই ও হরিপুর উপজেলার চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আজগর আলী।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৫ জুন (শুক্রবার) ইয়াকুব আলী জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এসময় তাকে করোনা টেস্টের পরামর্শ দেয়া হয়। পরে স্বজনরা তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করায়। সেখানেই তার করোনা পজিটিভ আসে। পাঁচদিন পর ইয়াকুব আলীর ছেলে আজগর আলীর হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা নেয়া হয়। এসময় তার করোনার পজিটিভ হলে সেই দিন রাতেই তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৫ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৬ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ৫০৯জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫জন ও মৃত্যু ৮৩ জনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনায় ৪ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু।

আপডেট সময় : ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১