সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশাল মেডিকেলে করোনা ইউনিটে আরও ৭ মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১৮৯টি নমুনা পরীক্ষায় ৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৭৯ ভাগ।

ডা. সাইফুল ইসলাম আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বাড়ছে। এক সপ্তাহ আগেও গড়ে প্রতিদিন রোগী ভর্তির সংখ্যা ছিল ১০ জন। গত তিন দিনে গড়ে ৪০ করে রোগী ভর্তি হচ্ছেন। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ রোগী করোনায় আক্রান্ত। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৮ জন।

তিনি জানান, গত বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে করোনা ইউনিটে ৪ হাজার ৮১০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ১ হাজার ১৮১। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯২৩ জন।

এদিকে করোনা সংক্রমণে হার বেড়ে যাওয়ায় নমুনা পরীক্ষার জন্য মানুষের ভিড় বাড়ছে। নমুনা সংগ্রহের তিনদিনের মধ্যে রিপোর্ট দেয়ার নিয়ম থাকলেও সময়মত তা দেয়া হচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছেন।

জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ‘বরিশালের একমাত্র পিসিআর ল্যাবটিতে প্রতিদিন ১৮৯টি নমুনা পরীক্ষা করা সম্ভব। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এখন মেডিকেল কলেজের ল্যাবে নমুনা সংগৃহীত হচ্ছে বেশি। যে কারনে নগরীর সদর হাসপাতালসহ জেলার অন্যান্য উপজেলা থেকে সংগৃহীত নমুনার কিছু ঢাকায় পাঠানো হচ্ছে। এতে রিপোর্ট পেতে দেরি হচ্ছে কিছুটা।’

নমুনা দেয়ার কতদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘চাপ বেশি থাকায় নমুনা পরীক্ষায় আমরা এখন ধরা বাধা আর নিয়মের মধ্যে নেই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল মেডিকেলে করোনা ইউনিটে আরও ৭ মৃত্যু।

আপডেট সময় : ০৫:১৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১