সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হবু বউ পছন্দ না হওয়ায় ব্যাংক কর্মকর্তার আত্মগোপন, ৭দিন পর উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

গাইবান্ধার পলাশবাড়ি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সুফিয়ান গত ২৩ জুন নিখোঁজ হন। এরপর পুলিশ ৩০ জুন রাতে তাকে ঢাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় উদ্ধার করে।

বৃহস্পতিবার গাইবান্ধা পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিয়ের জন্য পরিবারের ঠিক করা হবু বউকে পছন্দ না হওয়ায় আবু সুফিয়ান আত্মগোপন করেন বলে স্বীকার করেছেন। পরে তাকে তার বাবা মার কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আবু সুফিয়ানের বাবা আবুল কাসেম জানান, গাইবান্ধা শহরের প্রফেসর কলোনির এক মেয়ের সাথে সুফিয়ানের বিয়ের দিন ঠিক করা হয় ২৪ জুন। গত ২৩ জুন বিকাল ৫টায় বিয়ের কেনাকাটার জন্য গোবিন্দগঞ্জ উপজেলায় যান সুফিয়ান। এরপর সন্ধ্যা ৭ টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

তাই বাধ্য হয়ে পলাশবাড়ি থানায় জিডি করি।
গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তৎপরতা শুরু করে। মোবাইল ট্রাকিং করে সুফিয়ানের অবস্থান জানা যায়। পরে ঢাকার আদাবরের একটি বাড়ি থেকে তাকে আত্মগোপনে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

পরিবার থেকে বিয়ের জন্য নির্ধারণ করা কনে পছন্দ না হবার কারণে তিনি বিয়ের মার্কেটিংয়ের কথা বলে একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকা চলে যান। সেখানে আদাবরে বাড়ি ভাড়া নিয়ে তিনি আত্মগোপনে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হবু বউ পছন্দ না হওয়ায় ব্যাংক কর্মকর্তার আত্মগোপন, ৭দিন পর উদ্ধার।

আপডেট সময় : ১২:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১