সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

সিলেটে লকডাউন শুরু !! কঠোর অবস্থানে প্রশাসন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: পূর্বে ঘোষিত অনুযায়ী ১লা জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর লডাউন। সকাল থেকে সিলেট নগরীরর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায় অন্য দিনের তুলনায় লোক শুন্য। সিলেটের প্রধান প্রধান সড়কগুরোতে কোন যানবাহন চলতে দেখা যায়নি।
সিলেটের কদমতলি, বন্দরবাজার,জিন্দাবাজার, আম্বারখানা, সুবিধবাজার, শিবগঞ্জ, টিলাগড় এলাকা ঘুরে দেখা যায় পয়েন্টে-পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। বসানো হয়েছে চেকপোস্ট।
এসব চেকপোস্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জন ও যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। জরুরি প্রয়োজনে যারা সড়কে বের হয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের।
শুধু চলছে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি। তাছাড়া অলিগলিতে চলছে হালকা রিক্সা।
বৃহস্পতিবার (১লা জুলাই) সকাল ৬ টা থেকে পুলিশ ও আইন-শৃঙ্কলাবাহিনী মাঠে কঠোর অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে। দেশব্যাপী বিধিনিষেধের পাশাপাশি এবার স্থানীয় প্রশাসন বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করছে। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। এমন পরিস্থিতিতে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে লকডাউন শুরু !! কঠোর অবস্থানে প্রশাসন।

আপডেট সময় : ০৫:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১