সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

স্কুলছাত্রকে কুপিয়ে ফেসবুকে উচ্ছ্বাস, ৯ কিশোর গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: চুয়াডাঙ্গা পৌর এলাকায় ইমন রহমান নামে (১৪) এক স্কুলছাত্রকে কুপিয়ে জখমের পর ফেসবুকে সেলফি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের ওই ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার চুয়াডাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। এর আগে রোববার রাতে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দশমী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত কিশোর গ্যাংয়ের ৯ সদস্যরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার আতিয়ার রহমানের ছেলে ওসমান গনি আসিফ (১৯), একই এলাকার বিটুল পারভেজের ছেলে রাতুল (১৭), লিপুর ছেলে শিশির (১৬), বাগানপাড়ার রাশিদুল ইসলামের ছেলে সন্দিপ (১৬), সিঅ্যান্ডবিপাড়ার মানিক মিয়ার ছেলে খালিদ (১৫), পোস্ট অফিসপাড়ার জিয়ারুল হকের ছেলে সোহান (১৬), সদর উপজেলার হাতিকাটার গ্রামের সোহেল রানার ছেলে অনিক জোয়ার্দ্দার (১৬), দৌলতদিয়াড় গ্রামের মফিজুর রহমানের ছেলে প্রিন্স (১৬) ও একই এলাকার আশরাফুলের ছেলে ইমন (১৬)।

পুলিশ জানায়, একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে রোববার (২৭ জুন) সন্ধ্যার পর শহরের ইসলামী হাসপাতলের সামনে ইমন নামের ওই স্কুলছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এই কিশোর গ্যাং। রাতে তারা সেলফি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। সেই রাতেই মৌখিক অভিযোগের ভিত্তিতে দশমী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আটক ৯ জনই কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের কাছ থেকে চারটি ধারালো চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে আটক সোহান গ্রুপ ও ইমন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এই নিয়ে গত শুক্রবার সকালে ইমনসহ বেশ কয়েজন সোহানকে মারধর করে বলে অভিযোগ ওঠে। একই দিন দুপুরে সোহান গ্রুপের কয়েকজন ইমনের বাবার দোকানসহ বাড়িতে হামলা চালায়। এই নিয়ে পরদিন উভয়পক্ষের অভিভাবকের উপস্থিতিতে সদর থানায় বিষয়টি মীমাংসা হয়।

এরপর রোববার সোহান গ্রুপের ছেলেরা ইমনকে একা পেয়ে কুপিয়ে জখম করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কুলছাত্রকে কুপিয়ে ফেসবুকে উচ্ছ্বাস, ৯ কিশোর গ্রেপ্তার।

আপডেট সময় : ০৮:১৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১