সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

বিয়েতে ৫০০ অতিথি, পুলিশ দেখে পালালেন বর-কনেসহ সবাই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কেউ ব্যস্ত খাওয়া নিয়ে, কেউ আবার অতিথিদের বরণ নিয়ে। বর-কনে নিয়ে ব্যস্ত আরেক দল মানুষ। এভাবেই বিয়ের অনুষ্ঠানের আনন্দে মশগুল সবাই। এমন সময় হঠাৎ হাজির পুলিশ। তাতেই সব পণ্ড। পুলিশের গাড়ি দেখেই দৌড়ে পালালেন বর-কনেসহ অনুষ্ঠানে উপস্থিত কয়েকশ অতিথি।

সোমবার (২৮ জুন) দুপুরে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লকডাউনে সরকার বিয়েসহ যেকোনো ধরনের জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি হয়েছে। এরই মধ্যে নোয়াপাড়া এলাকার কর্ণফুলী কনভেনশন হলে চার থেকে পাঁচশ লোকের আয়োজনে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। কমিউনিটি সেন্টারের সামনে পুলিশের গাড়ি দেখেই বর রফিকুল ইসলাম ও কনে শাহনাজ বেগমসহ উপস্থিত সবাই পালিয়ে যান। পরে কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক ও পাত্রীর বাবাকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

অভিযানের নেতৃত্বে থাকা রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম জাগো নিউজকে বলেন, ‘সোমবার সরকারি নিষেধাজ্ঞার মধ্যে বিয়ের আয়োজন করায় রাউজানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে পুলিশ দেখে সবাই পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক জামাল উদ্দিন বাদশা ও পাত্রীর বাবা মো. জামাল উদ্দিনকে আটক করা হয়। কিন্তু প্রথমবারের মতো তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।’

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সোমবার থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত তিনদিনের সীমিত লকডাউন (বিধিনিষেধ) দিয়েছে সরকার। এ সময় পণ্যবাহী যান ও রিকশা ছাড়া গণপরিবহন বন্ধ রয়েছে। সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস। বন্ধ থাকবে শপিংমল, মার্কেট, বিনোদন কেন্দ্র। হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও সেখানে বসে খাওয়া যাবে না। এছাড়া জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়েতে ৫০০ অতিথি, পুলিশ দেখে পালালেন বর-কনেসহ সবাই।

আপডেট সময় : ০৪:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১