সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

বাউফলে সালিশ বৈঠকে কিশোরীকে বিয়ে, চেয়ারম্যানসহ ৭ জনের নামে মামলা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে সালিশ বৈঠকে কিশোরীকে জোর করে বিয়ে-তালাক ও প্রেমিক যুবককে মারধরের ঘটনায় কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদারসহ সাতজনের নামে মামলা হয়েছে।

সোমবার (২৮ জুন) সকালে আহত যুবক রমজান হাওলাদারের বড় ভাই হাফেজ মো. আল ইমরান বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেনের আদালতে মামলাটি করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মো. আল আমিন বলেন, আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৩০ দিনের মধ্যে জেলা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) প্রধানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তার ক্ষমতার অপব্যবহার করেছেন।

প্রথমত তিনি নাবালিকা জেনেও জোরপূর্বক বিয়ে করেন। রমজান হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে মারধর করে বিষ খাইয়ে হত্যার চেষ্টা চালান। এ ঘটনা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে ওই কিশোরীকে তালাক দেন।

মামলায় ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, তার পাঁচ সহযোগী ও কাজী মাওলানা মো. আইয়ুবকে আসামি করা হয়েছে। আদালতে কিশোরীর জন্ম সনদ ও রমজান হাওলাদারের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাউফলে সালিশ বৈঠকে কিশোরীকে বিয়ে, চেয়ারম্যানসহ ৭ জনের নামে মামলা।

আপডেট সময় : ১০:৩৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১