গৌরনদী মডেল থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন স্থানে সচেতনতামুলক প্রচার প্রচারণা।
- আপডেট সময় : ০৪:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার
“মাস্ক পড়ার অভ্যাস কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী লক ডাউন ঘোষণা করেন তারি ধারাবাহিকতায় আজ ২৮ জুন সোমবার জেলার গৌরনদী মডেল থানার পুলিশের আয়োজনে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে গৌরনদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা মূলক প্রচারাভিযান স্বাস্থ্য সচেতনতা দিক নিদর্শনা
মুলক মাইর্কি করা হয় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে। রেঞ্জ ডি আই জি এবং পুলিশ সুপার বরিশাল এর নির্দেশনায় গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে বরিশাল জেলা গৌরনদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা মূলক প্রচারাভিযান স্বাস্থ্য সচেতনতায় মাইর্কি করা হয়। পাশাপাশি গণসচেতনতা বাড়াতে সকলকে উদ্বুদ্ধ করেন ওসি আফজাল হোসেন।


























