সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় মাদক সেবনে ভ্রাম্যমাণ আদালতে যুবকের ১ বছরের কারাদণ্ড।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১ ১১৯ বার পড়া হয়েছে

জাবেদুর রহমান জাবেদ তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ- মাদকদ্রব্য সেবন কালে হাতে নাতে আটক এক যুবককে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়েছে। আজ রবিবার দুপুরে বাংলাবান্ধা- তেঁতুলিয়া হাইওয়ে সড়কের রনচন্ডি ব্রীজ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য সেবনে কালে শাহিনুর রহমান (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশ। আটককৃত শাহিনুর বাংলাবান্ধা ইউনিয়নের চতুরাগছ গ্রামের আব্দুল জলিলের পুত্র। পরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সোহাগ চন্দ্র সাহা ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদান্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু ছায়েম মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


























