সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশাল বিভাগে ৩০ জুন থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশাল বিভাগে আগামী ৩০ জুন থেকে সাত দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আজ শুক্রবার বিকালে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের প্রশাসনিক জুম মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে ২৯ জুন পর্যন্ত লকডাউন নিয়ে প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে খুলনা ও পশ্চিমাঞ্চলীয় জেলা শহরগুলোর সঙ্গে সবধরনের যোগাযোগ আজ থেকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনাকালে বিভাগীয় কমিশনার জানান, পরিস্থিতি যেভাবে দাঁড়িয়েছে, তাতে কার্যকর লকডাউনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ‘আমরা ইতোপূর্বেও লকডাউন আরোপ করেছি, কিন্তু তা কার্যকর করতে পারিনি। এবার যাতে লকডাউন ফলপ্রসূ হয়, সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আর এ লক্ষ্যে সমন্বয়ের জন্য সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসন এবং সিটি করপোরেশনের সঙ্গে জনগণকেও সম্পৃক্ত করতে হবে।’

বরিশালের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, লকডাউনকালে শ্রমিক ও অসহায় মানুষদের জন্য পর্যাপ্ত খাবারের যোগান থাকতে হবে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, বুধবার করোনা আক্রান্তের হার ছিল ৩০ শতাংশ, বৃহস্পতিবার ৩৩ শতাংশ এবং আজ বেড়ে ৪৫ শতাংশে দাঁড়িয়েছে।

বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘লকডাউন সর্বাত্মক ও কার্যকর করার জন্য সব পর্যায়ের তরুণ ও সিটি করপোরেশনের লোকবল কাজে লাগানো হবে।’

আলোচনা সভায় বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ জেলা উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় খুলনা ও সংলগ্ন জেলা থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা জানিয়ে কার্যকর লকডাউন যাতে সফল হয়, সেজন্য প্রত্যেককে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিভাগে ৩০ জুন থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা।

আপডেট সময় : ০৪:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১