সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

বরিশালের বাকেরগঞ্জে প্রতারক বন্ধন রফিক গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাকেরগঞ্জ প্রতিনিধি

বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাঁড়িয়াল ইউনিয়নের মৃত আমজাদ আলীর পুত্র প্রতারক রফিক (৫০) ওরফে বন্ধন রফিককে আটক করেছে পুলিশ।

২৪ জুন বাকেরগঞ্জ থানার এএসআই নজরুল তাকে গ্রেফতার করেন। সূত্রে জানা যায়, দাঁড়িয়াল ইউনিয়নের মৃত আমজেদ আলীর ছেলে প্রতারক রফিক তার নিজ ইউনিয়নে বন্ধন সমিতি নামক একটি এনজিও চালু করেন। ওই সাইনবোর্ড ব্যবহার করে তিনি গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের একজন ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা সহ অর্ধশতাধিক মানুষের টাকা নিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান রফিক। পরবর্তীতে অনেক সময় অপেক্ষা করে শাহাদাৎ শরীফ বরিশাল আদালতে তার বিরুদ্ধে একটি প্রতারনা ও জাল জালিয়াতি মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কোর্টের নির্দেশ অনুযায়ি বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঐ প্রতারক রফিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

তার আটকের খবর শুনে ভুক্তভোগীরা সন্তোস প্রকাশ করলেও চিন্তিত তাদের পাওনা টাকা নিয়ে। গুঞ্জন রয়েছে দাঁড়িয়াল ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি এই প্রতারক রফিককে প্রত্যক্ষ সাপোর্ট দেয়ায় অনেকটা অসহায় ভুক্তভোগীরা।

প্রশাসনের কাছে ভুক্তভোগী পরিবারদের দাবি, আটককৃত রফিকের কাছ থেকে তারা যেনো তাদের পাওনা টাকাগুলো ফেরত পায় এবং প্রতারক রফিকের যথাযথ শাস্তি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের বাকেরগঞ্জে প্রতারক বন্ধন রফিক গ্রেফতার।

আপডেট সময় : ০৫:৫৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১