সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সাবেক সেনা কর্মকর্তার পাশে পুলিশ, বুঝে পেলেন বকেয়া বেতন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
অবসরে যাওয়া সেনা কর্মকর্তা চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সম্প্রতি প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করেন তিনি। কিন্তু প্রতিষ্ঠানটি তার বেতন-ভাতা পরিশোধ করছিল না। এতে তিনি হতাশ হয়ে পড়েন।

বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে সহযোগিতা চান সাবেক ওই সেনা কর্মকর্তার ছেলে। পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে এবং তার সমস্যার সমাধান করে দেয়।

বৃহস্পতিবার (২৪ জুন) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ জুন অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার ছেলে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, তার বাবা অবসর গ্রহণের পর ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছিলেন। কিছুদিন আগে তিনি কোম্পানির নিয়ম এবং চাকরির শর্তাবলী পূরণ করেই পারিবারিক কারণে চাকরি থেকে পদত্যাগ করেন। কিন্তু প্রতিষ্ঠানটি তার বেতন-ভাতা ও আর্থিক যেসব সুবিধাদি নিয়ম অনুযায়ী প্রাপ্য ছিল সেগুলো পরিশোধ করছিল না। করোনাকালে পারিবারিক নানা কারণে এই পাওনা বুঝে পাওয়া জরুরি ছিল। কোনোভাবেই মালিকপক্ষের কাছ থেকে সাড়া না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন।

এমন পরিস্থিতিতে সাবেক ওই সেনা কর্মকর্তার ছেলে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে বার্তা পাঠিয়ে সহযোগিতা চান। পরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসানকে বার্তাটি পাঠানো হয়।

ওসি জরুরি ভিত্তিতে ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগী সেনা কর্মকর্তার সব ন্যায্য পাওনা পরিশোধের ব্যবস্থা করতে কোম্পানিকে অনুরোধ করেন। পরে প্রতিষ্ঠানটি তার সব পাওনা পরিশোধ করে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক সেনা কর্মকর্তার পাশে পুলিশ, বুঝে পেলেন বকেয়া বেতন।

আপডেট সময় : ১০:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১