সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশালকে লকডাউনের আওতায় আনতে সিভিল সার্জনের সুপারিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ :: বরিশাল নগরীসহ জেলায় করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় খুব শীঘ্রই বরিশাল জেলা ও মহানগরকে কঠোর লকডাউনের আওতায় আনার জন্য জেলা প্রশাসককে সুপারিশ করেছে সিভিল সার্জন।

জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে জানান, এ সংক্রান্ত একটি চিঠি বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে প্রেরন করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত এক সপ্তাহের ব্যবধানে বরিশালে করোনা সংক্রমন বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে মৃত্যুরহার। এ অবস্থা চলতে থাকলে বরিশালে করোনা ভয়াবহ রূপ নিতে পারে। তাই যত দ্রুত সম্ভব বরিশালকে কঠোর লকডাউনের আওতায় আনতে পরামর্শ দেয়া হয়।

এর আগে করোনা সংক্রমন প্রতিরোধে সীমান্তবর্তী জেলাসহ খুলনা বিভাগের সাথে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সাথে সড়ক পরিবহন বন্ধের সুপারিশ করে বিভাগীয় কমিশনারকে চিঠি দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রমতে, গত এক সপ্তাহে জেলায় করোনা সংক্রমনের হার বেড়ে গেছে অস্বাভাবিক ভাবে। গত সপ্তাহে যেখানে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল আটজন, সেখানে বুধবার একদিনে ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর আগে গত তিনদিন ধরে শনাক্তের হার ৩০ এর কোঠায় থাকলেও বুধবার রাতে প্রকাশিত রিপোর্টে ৪৪.৪৪ ভাগের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন বলেন, বুধবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৭৯ জনের মধ্যে ৮৪ জনের রিপোর্টে করোনা পজেটিভ ফল এসেছে। এর আগে মঙ্গলবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৩.৩৩ শতাংশ। সোমবার রাতের রিপোর্টে এ হার ছিল ৩০ শতাংশ, রবিবার রাতের রিপোর্টে ছিল ৩৫.৬৭ শতাংশ।

অপরদিকে শেবাচিমের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। বুধবার রাত পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৬৮জন রোগী। এরমধ্যে ২৪ জনের করোনা পজিটিভ এবং অন্যরা রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ১৭জন। একইসময়ে করোনা উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১২জন রোগী। করোনা ওয়ার্ডের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালকে লকডাউনের আওতায় আনতে সিভিল সার্জনের সুপারিশ।

আপডেট সময় : ০৪:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১