সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ’এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দেশের তথা এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে।

করোনার কারণে সরকারের স্বাস্থ্যবিধি মেনে বুধবার সকাল থেকেই উপজেলার পাঁচটি ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা উপজেলা সদরের আওয়ামী লীগ কার্যালয়ে জরো হয়।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় এবং মুজিব বর্ষের পতাকা উত্তোলন, পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে স্বাস্থ্যবিধি মেনে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। দোয়া ও মেনাজাত পরিচালনা করেন গৈলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ হেদায়েত উল্লাহ।

সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন তার বক্তব্যে বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে ভাগীরথী নদীর তীরে যে সূর্য অস্তমিত হয়েছিল তার ১শ ৯২ বছর পর ১৯৪৯ সালের ২৩ জুন এই আজকের এই দিনে বাংলার মানুষের মুক্তি আর অধিকার আদায়ের জন্য পুরান ঢাকার স্বামীবাগের বিখ্যাত রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী আর বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত হয় দেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দল তথা এশিয়া মহাদেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ‘বঙ্গবন্ধু, আওয়ামীলীগ ও স্বাধীনতা’ এই তিনটি শব্দ অমলিন ও অবিনশ্বর। ইতিহাসে এই তিনটি শব্দ একই সূত্রে গাঁথা। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা অর্জণ ও বর্তমান বিশ্বের নেতৃত্বকারী দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আওয়ামী লীগে অনস্বীকার্য। যা অন্য কোন রাজনৈতিক দলের ইতিহাসে নেই।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক মলিনা রানী রায়, মহিলা আওয়ামী লীগ নেত্রী পিয়ারা ফারুক বক্তিয়ার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার,১নং রাজিহার ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস তালুকদার,
২নং বাঁকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাস,৩নং বাগধা ইউনিয়ন চেয়ারম্যান
আমিনুল ইসলাম বাবুল ভাট্টি,৪নং গৈলা মডেল ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু,৫নং রত্নপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার,শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা সেরনিয়াবাত ফয়জুল,ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ অংগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ’এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

আপডেট সময় : ০৪:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১