বানারীপাড়ায় ওসি হেলাল উদ্দিনের দূরদর্শিতায় শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৮:৪০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ৬৭ বার পড়া হয়েছে

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বিভিন্ন উপজেলায় ইউপি নির্বাচন নিয়ে ব্যাপক সংঘর্ষ-সংঘাতে হত্যাসহ রক্তপাত হলেও ব্যতিক্রম চিত্র ছিল বানারীপাড়ায়। এখানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের দূরদর্শিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত থেকে সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচন রক্তপাতহীন শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সদর,সলিয়াবাকপুর,চাখার,বাইশারী, উদয়কাঠি,ইলুহার ও বিশারকান্দি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে বিছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোন রক্তপাতমূলক সংঘাত-সংঘর্ষের খবর পাওয়া যায়নি। নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ জনমনে নানা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল। ওসি হেলাল উদ্দিন নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ভোট গ্রহণের দিন প্রতিটি ইউনিয়নে ঘুরে ঘুরে প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে নির্বিঘেœ ভোট দেওয়ার পরিবেশ তৈরী করে দেন। নির্বাচনের পূর্বেও প্রচার-প্রচারণার সময় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তিনি প্রার্থীদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখেন। এছাড়া তার নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে পুলিশি টহল দেওয়া হয়। নির্বাচোনত্তর পরিবেশ শান্ত রাখতেও ভূমিকা রাখছেন তিনি। ওসি হেলাল উদ্দিনের চৌকসতা,প্রজ্ঞা,বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার কারনে বানারীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিজয়ী-পরাজিত সকল প্রার্থী,তাদের কর্মী-সমর্থক সর্বপরি এলাকাবাসী সন্তোষ ও স্বস্তি প্রকাশ করে তাকে সাধুবাদ জানান। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন বলেন স্থানীয় এমপি,উপজেলা চেয়ারম্যান,ডিআইজি,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপার মহোদয়ের সার্বিক সহায়তা ও দিক নির্দেশনায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয়েছে। এছাড়া নির্বাচনী পরিবেশ অনুকুলে রাখার বিষয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরাও তাকে সহায়তা করেছেন বলে জানান তিনি। ###
বানারীপাড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্টে
এসএসসি লায়ন-২০১৬ চ্যাম্পিয়ন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় এসএসসি ব্যাচ-১৮’র আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন মঙ্গলবার রাত ৮টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় এসএসসি লায়ন-২০১৬ একাদশ প্যারা নাই চিল একাদশকে ট্রাইবেকারে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ শেষে প্রধান অতিথি বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, বিশেষ অতিথি থানার ওসি মো. হেলাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েসসহ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে প্রাইজমানি ও ট্রফি বিতরণ করেন। এর আগে উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা বিশেষ অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাহিদ হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন, শিক্ষক হায়দার আলী, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন বিপ্লব,উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা,তপু খান প্রমুখ। বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও ক্রীড়া শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল খেলা পরিচালনা করেন। ###























