সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ভোলায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশনে নির্বাচনী সহিংসতায় মনির (২৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২১ জুন) বেলা ১১টায় উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে।

জানা যায়, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন (ফুটবল) ও ইউসুফ (টিউবওয়েল) সিকদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, ভোট কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বাশাক মনিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। তবে পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু।

আপডেট সময় : ০৭:৪৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১