সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নিজের সব সম্পদ ফাউন্ডেশনে দানের ঘোষণা দিলেন তোফায়েল আহমেদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ তার সব সম্পত্তি তোফায়েল আহমেদ ফাউন্ডেশনে দান করার ঘোষণা দিয়েছেন।

তোফায়েল আহমেদের ঢাকা ও ভোলার দুটি বাড়িসহ সব স্থাবর ও অস্থাবর সম্পদ ওই ফাউন্ডেশনের নামে হস্তান্তর করা হবে।

গতকাল সকালে ভোলা সদর উপজেলা কার্যালয় চত্বরে দুর্ঘটনায় হাতের কব্জি বিচ্ছিন্ন যুবক মো. মিজানুর রহমানের কর্মসংস্থানের জন্য প্রায় ২ লাখ টাকা দামের একটি ইজিবাইক প্রদান করার সময় তোফায়েল আহমেদ এ ঘোষণা দেন।

ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তোফায়েল আহমেদ বলেন, আর্তমানবতার সেবায় তার নামে তোফায়েল আহমেদ ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমেই অসহায় দরিদ্র্য মানুষের সেবায় পরিচালিত হবে হাসপাতাল, বৃদ্ধাশ্রম, শিক্ষাবৃত্তিসহ মানবতার সেবামূলক বিভিন্ন কাজ। তিনি আরও বলেন, শুধু ভোলাতেই নয়, তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশের অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করা হবে। তোফায়েল আহমেদ নিজেই এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান।

তোফায়েল আহমেদ বলেন, ইতিমধ্যে তার মায়ের নামে বৃদ্ধাশ্রম গড়ে তোলা হয়েছে। তার মা ও বাবার নামে প্রতিষ্ঠা করা হচ্ছে আজাহার ফাতেমা মেডিকেল কলেজ। ওই কলেজের দায়িত্বে রয়েছেন তার মেয়ে ডা. তাসলিমা মুন্নী। ওই হাসপাতালও ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে। যেখানে বিনা টাকায় গরিব মানুষ চিকিৎসা পাবেন।

এ সময় আবেগতাড়িত হয়ে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু তাকে অত্যন্ত স্নেহ করতেন। তার (বঙ্গবন্ধুর) রাজনৈতিক সচিব করেছেন। বঙ্গবন্ধুর স্নেহ ভালোবাসা লাভই তার জীবনের বড় সম্পদ।

দেশে করোনা মোকাবিলায় টিকা সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। তিনি দেশের মানুষের জন্য কাজ করছেন।

মিজানুর রহমান ছোট বেলায় ধানমাড়াইর কাজ করতে গিয়ে দুর্ঘটনায় তার হাতের কব্জি হারিয়েছিলেন। গত মাসে শহরের যুগিরঘোলে তার ইজিবাইক রেখে নামাজ পড়তে যান। এসে দেখেন ইজিবাইকটি চুরি হয়ে গেছে। এ সময় কান্নায় ভেঙে পড়েন মিজান। ফেসবুকে এমন একটি বেদনাদায়ক ঘটনা তোফায়েল আহমেদের চোখে পড়ে। ওই অসহায় যুবককে সহযোগিতা করতে এগিয়ে আসে তোফায়েল ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজের সব সম্পদ ফাউন্ডেশনে দানের ঘোষণা দিলেন তোফায়েল আহমেদ।

আপডেট সময় : ০৮:৩৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১