সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ২।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত দুই ও আহত হয়েছে দুইজন। শনিবার দিবাগত রাতে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে সদর ইউনিয়নের রণচন্ডী বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের পুত্র শাহিন হোসেন (৩০), ঝালিঙ্গীগছ গ্রামের আব্বাস আলীর ছেলে জাকির হোসেন (৩০)। আহতরা একই ইউনিয়নের দেবুপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে রুহুল আমিন (৩৮) ও পাথরঘাটা এলাকার আনারুল হকের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি সিএনজি বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। সিএনজিটি বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কের রণচন্ডী বাজারে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা চালকসহ ৪জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় শাহিন ও জাকিরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়। পঞ্চগড় হাসপাতালে নিয়ে গেলে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সিরাজউদৌলা পলিন তাদের মৃত্যু ঘোষনা করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ২।

আপডেট সময় : ১০:১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১