সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

প্রথম ধাপে করোনা টিকা পাবেন ববির ১৫০০ শিক্ষার্থী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: চলতি সপ্তাহের মধ্যেই সিনোফার্মের (চীনের) কোভিড-১৯ ভ্যাকসিন পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের প্রায় ১ হাজার ৫ শত শিক্ষার্থীদেরকে ভ্যাকসিন দেওয়া হবে।

আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত হওয়ার পরেই অনাবাসিক শিক্ষার্থীদেরও ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, গতকাল শনিবার বেলা ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের টিকাদান কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ২/১ দিনের মধ্যেই শের-ই-বাংলা মেডিকেল কলেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের তালিকা পাঠানো হবে। তালিকা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় বা হলের আইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারবেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালক ডা. এইচ. এম. সাইফুল ইসলাম, অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহীন এবং বরিশালের সরকারি বেসরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রথম ধাপে করোনা টিকা পাবেন ববির ১৫০০ শিক্ষার্থী।

আপডেট সময় : ১২:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১