সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বানারীপাড়ার বাইশারী ইউপি’র বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তাজেম আলী আওয়ামী লীগ থেকে বহিস্কার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজেম আলী হাওলাদারকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (১৯ জুন) বিকেল ৫টায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বাইশারী ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার ও তাকে সহায়তা করার অভিযোগে তার ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারকে বহিস্কারের সুপারিশ করা হয়। ১৫ জুন মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তাদের বহিস্কারের এ সুপারিশ করে জেলা কমিটির কাছে পাঠানো হয়। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। প্রসঙ্গত বাইশারী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার টিকিট পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র ব্যানারে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার। গত নির্বাচনেও তিনি বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিস্কার হয়েছিলেন। পরে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। এবার একই অভিযোগে তাকে দ্বিতীয়বারের মত বহিস্কার করা হল। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ার বাইশারী ইউপি’র বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তাজেম আলী আওয়ামী লীগ থেকে বহিস্কার।

আপডেট সময় : ০৪:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১