সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

পরীমনির বন্ধু সেই অমির বিরুদ্ধে এবার মানবপাচার আইনে মামলা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুন) রাজধানীর দক্ষিণখান থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলাটি করেন আবদুল কাদির নামে এক ব্যক্তি।

এ নিয়ে অমির বিরুদ্ধে চারটি মামলা করা হলো।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া সাংবাদিকদের বলেন, আবদুল কাদির নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। শুক্রবার মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এই মামলায় অমিসহ পাঁচ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার বিশেষ অনুমতি ছাড়া বেআইনিভাবে পাসপোর্ট রাখার দায়ে অমির দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় একটি মামলা করা হয় দক্ষিণখান থানায়। এই মামলায় অমি ও তার দুই সহযোগীকে আসামি করা হয়। গ্রেফতার অমির দুই সহযোগী হলেন- বাছির ও মশিউর মিয়া।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার চার দিন পর রোববার রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি।

সোমবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।

ওই দিনই প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ৫ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা উদ্ধার করা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরীমনির বন্ধু সেই অমির বিরুদ্ধে এবার মানবপাচার আইনে মামলা।

আপডেট সময় : ০৫:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১