সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরগুনায় শর্টগানসহ ভাড়াটে সন্ত্রাসী আজিম আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি :: বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউপি নির্বাচনি মহড়া থেকে শটগানসহ আজিম হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

৪৫ বছর বয়সী আজিম উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটখালি এলাকার বাসিন্দা হলেও তিনি বরিশাল শহরে বসবাস করেন।

কাকচিড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দীন পল্টুর দাবি, আটক আজিম ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।

স্থানীয় লোকজন সাংবাদিকদের জানান, কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট (৪নম্বর ওয়ার্ড) এলাকায় সভা শেষে নৌকার প্রার্থী আলাউদ্দীন পল্টু কর্মী-সমর্থক নিয়ে ফিরছিলেন। একই সময় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান পহলানের কর্মীরা-সমর্থকরাও মোটরসাইকেল বহর নিয়ে ওই এলাকা অতিক্রম করছিল। মহড়ার মধ্যে শটগানসহ আজিম নামের একজনকে দেখে পুলিশ তাকে আটক করে। পরে তাকে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মোটরসাইকেল মিছিল থেকে শটগানসহ আজিম হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। তবে তার আগ্নোয়াস্ত্রটি নিবন্ধিত। তিনি নির্বাচনি এলাকায় কেন শটগান নিয়ে ঘুরছিলেন জিজ্ঞাসাবাদের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।

ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দীন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী এলাকায় ভোট নেই বুঝতে পেরে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন। প্রকাশ্যে আগ্নোয়াস্ত্র নিয়ে মহড়া দেয়া হচ্ছে।’

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান পহলান বলেন, ‘আটক আজিম আমাদের কর্মী বা সমর্থক নন। এমনকি তিনি আমাদের বহরের সঙ্গে মোটরসাইকেলে ছিলেন না। আমার বিরুদ্ধ এমন প্রচরাণা চালিয়ে প্রতিপক্ষ নির্বাচনের মাঠে ফায়দা নেয়ার চেষ্টা করছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় শর্টগানসহ ভাড়াটে সন্ত্রাসী আজিম আটক।

আপডেট সময় : ১১:৫৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১