সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

মোটরযানের কর-ফি আদায় হবে অনলাইনে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মোটরযানের কর ও ফি আদায় হবে অনলাইনে। এ জন্য সেবাদাতা প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হচ্ছে। বুধবার (১৬ জুন) ভার্চুয়াল ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার্ভিস প্রোভাইডার (সেবাদাতা প্রতিষ্ঠান) হিসেবে ২১৮ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকায় কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেডকে ৫ বছরের জন্য নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় মোটরযানের কর ও ফি আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে ২১৮ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকায় ৫ বছরের জন্য নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। দরদাতা প্রতিষ্ঠান হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড।

তাছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) ৩০ হাজার টন ব্যাগ গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৮৭ কোটি ৬৩ লাখ ৬৫ হাজার ৪৩৭ টাকায় এই সার কেনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোটরযানের কর-ফি আদায় হবে অনলাইনে।

আপডেট সময় : ১১:৫৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১