সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ভোলায় দ্বিতীয় ধাপে সরকারি ঘর পাচ্ছে ৩৭১ পরিবার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি :: মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বীপ জেলা ভোলায় দ্বিতীয় ধাপে ৩৭১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে এসব ঘর দেয়ার কার্যক্রম উদ্বোধন করবেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এ সময় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী আরও জানান, প্রথম ধাপে ভোলা জেলায় ৫২০টি পরিবারকে জমিসহ পাকা ঘর দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপের ৩৭১টি পরিবারকে গৃহনির্মাণ করে দেয়া হবে। ইতোমধ্যে ২৫৮টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকী ১১৩টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশব্যাপী অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে ভোলার ৮৯১টি পরিবারকে জমিসহ এ ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। ঘরগুলোতে পানি ও বিদ্যুৎসহ সব ধরনের সুবিধা থাকছে। প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিল, নামজারিসহ এই ঘর বুঝিয়ে দেয়া হচ্ছে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মামুন আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় দ্বিতীয় ধাপে সরকারি ঘর পাচ্ছে ৩৭১ পরিবার।

আপডেট সময় : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১